শ্রাবন্তী প্রিয়দর্শিনী
আগত বসন্তের সমাচারে
মন আছে বসে আনমনে হয়ে
বসন্তের আসছে ভেসে সূর
তবুও আমি আছি বসে
বেখেয়ালি চিত্তে বহু দূর….
নেই আমার সুফিয়া কামালের ন্যায়
প্রিয় বিয়োগের দুখ!!
নাই পাই খুঁজে
কোন কিশোরের মুখে
বসন্তের শুভেচ্ছায় একটু সুখ…..
শিখিয়েছে রবীন্দ্রনাথ সশরীরে
না থেকেও পাশে!!
শত বঞ্চনা সাথে
বেদনা বিধুর হৃদয় সঙ্গে করে;;
সর্বদা হাসি মুখে আগত জীবনের,,
সকল বসন্তের সমাচারে থাকতে…..
বসন্তেরও হয় শেষ
কেমন চোখের পলকে!!
সকল দুঃখ একদিন যাবে মুছে
কোকিলের ভেসে আসা মধুর কণ্ঠ সরে…..





















