শৈশব এর কবিতা

শৈশব
হৃদয় রাজ বাড়ৈ

অতীতের সেই দিনগুলি
কোথায় এসেছি ফেলি
আর কভু নাহি পাবো ফিরে।

পাঠে করিয়া হেলা
সখাগন নিয়ে খেলা
ধূলি মেখে না ফিরিবো ঘরে।

মায়ের বকুনি খাওয়া
লাঠি হাতে পিছে ধাওয়া
দৌড়ে না যাবো আর ঠাকুমার কোলে।

করিবে না সোহাগ কেহ
চলে গেছে আজ সে ও
ডাকিবে না দাদা দাদা বলে।

আয় আয় দাদুভাই
বলার আর কেহ নাই
পড়ে আছে ঠাকুমার ঝুলি।

উঠানের এক কোনে
নিজ হাতে কাথা বুনে
কাঁথায় আর দিবে না কেউ তালি।

বলবে না গল্প
সময় খুব অল্প
ছোটো ছিলাম বুঝিনি তা আগে।

বড় হয়ে আজ তাই
হারে হারে টের পাই
বাস্তবে জীবন কেমন লাগে।

হারিয়েছি ছোট বেলা
বড় হয়ে হলো জ্বালা
বাঁধা পড়ে গেছি সংসার জালে।

মনে হয় আজ তাই
পিছ পানে ছুটে যাই
ছুটে যাই ঠাকুমার কোলে।

ফিরে আয় শিশুবেলা
সখাগন নিয়ে খেলা
খেলিবো আবার সেই মাঠে।

থাকি যবে একা ঘরে
স্মৃতি গুলো মনে পড়ে
কিভাবে যে দিন গিয়েছে কেটে।

কোথায় সেই শৈশব
হাহাকারে করি রব
কভু আর নাহি পাবো ফিরে।

কেটে গেলে যৌবন
বয়সের ভাড়ে মন
ভুলে যাবে সব ধিরে ধিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *