হৃদয় রাজ বাড়ৈ
তুমি এলে, ফুল ফুটলো মনে
শুকনো ডালে এলে নতুন সুর,
তোমার ছোঁয়ায় রঙিন হলো পথ
শীতের শেষে এলে বসন্তপুর।
তুমি আমার কোকিলের গান
তুমিই পলাশের আগুন রঙ,
তোমার হাসিতে ঝরে মধু
তুমি এলে প্রাণে এলো ঢং।
হাওয়ায় ভাসে তোমার গন্ধ
মনে লাগে ফাগুনের ছোঁয়া,
তোমার চোখে দেখি যে স্বপ্ন
সে স্বপ্নে সব রঙ মেশানোয়া।
তুমি এলে, প্রাণে লাগলো দোলা
দুঃখের মেঘ সব উড়ে যায়,
তুমি আমার ভালোবাসার বসন্ত
যে ভালোবাসায় হৃদয় গায়।
তুমি আছো, তাই এই জীবন
ফুলে ফলে ভরে ওঠে,
তুমি আমার চির বসন্ত
যে প্রেমে মন সারাবছর ফোটে।





















