হুসাইন আহমাদ
বাংলা মনে রাখাল ছেলের
আড় বাঁশির ঐ সুর,
বাংলা মানে কিষান ফলায়
মাঠ ভরা ফসল।
বাংলা মানে বিল বাওড় আর
পুকুর ভরা মাছ,
বাংলা মানে ভোর হলে ঐ
মোয়াজ্জিনের ডাক।
বাংলা মানে ঘুম ভাঙ্গে মোর
আজান শুনে রোজ,
বাংলা মানে বোন ভরা ঐ
নানা ফুলের ঘ্রাণ।
বাংলা মানে গাছের ডালে
সিঁদুর রাঙা আম,
বাংলা মানে গাছে- গাছে
নানা পাখির গান।
বাংলা মানে সবুজে ঘেরা
মাঝখানেতে লাল,
বাংলা মানে ছাপ্পান্ন হাজার
বর্গ মাইলের পথ।
বাংলা মানে একাত্তরের
বিজয়ের সুর গান,
বাংলা মানে ভালোবাসা
বাংলাই আমার প্রাণ।





















