রমজানের মজা


হুসাইন আহমাদ

বছর ঘুরে আবার এলো,
এলোরে মাহে রমজান।
ইবাদাতে মসগুল হবো,
হবো যে নিশিদিন।

দিনের বেলায় রাখবো রোজা,
রাতে দাঁড়িয়ে তারাবী।
খোদার কাছে প্রিয় হবো;
করে তাঁহারই গোলামী।

সেহরী খাবো, রাখবো রোজা।
ইফতারিতে আরো মজা।
আপন স্বজন সবে মিলে
একই খাবার টেবিলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *