বর্ণচোরা রূপ


কাজী এস আর রাশিদা

অপ্সরা তোর দেহের গড়ন
কালো কেশের দোল;
ডাগর ডাগর আঁখি জোড়া
আস্যে পড়ে টোল।

অধর কোণে কালো তিলে
বর্ণচোরা রূপ;
চিরল দাঁতে মাতাল হাসি
ধুম্রজালের ধূপ।

গোলাপী ঠোঁট মিষ্টি আনন
কন্ঠে মধুর সুর;
এক পলকে হৃদয় হরণ
চন্দ্রিমার ওই নূর।

ঊষর জমিন দীঘল মনন
উপল চাদর গায়;
উর্বশী তোর রূপের আগুন
ছুঁতে এ মন চায়।

নাকে নোলক হাতে বালা
ঝুমকো কানের দুল;
ঘুঙুর পায়ে অপ্সরা তুই
যেন স্বর্গের ফুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *