অনুমোদন পত্র

কাজী.এস.আর.রাশিদা

নিভৃতে যোজনে আঁধারের ঘোমটায়
লেখা হয় খুব গোপনে;
অনুমোদন সে পত্র দোয়াতের ইশারায়
যাতে ধাঁধাপূর্ণ অভিযোগ গুলো রাখা হয় রোপনে।

নিমন্ত্রণ সে না হয় ছিল নিছকই
কিন্তু পালায়ন তা কি ছিল মিথ্যে?
আড়ালে আবডালে যোজনে ছিল না বিয়োজন
ঘুরে ফিরে দেখি সবই একই বৃত্তে।

মিথ্যে সান্ত্বনার চাদরে মোড়ানো ছিল মলাট
জাঁকজমক এই মলাটের স্বীকারোক্তি মেনে নিয়েছিল ললাট
ফাঁকিবাজি এই মোহে অবশেষে দ্রোহে পোড়ে সেই মলাট আর জবানবন্দি ললাট!

নীল সায়রী!
নীলের বুকে বসায় শাণিত ক্ষুর
যে ফুলটা হৃদয় জুড়ে ছিল স্বর্গের হুর।
নীল শাড়ির ঐ কুঁচির ভাঁজে
নীলাভ প্রেম বিষম ব্যথায় মরে লাজে!
হারায় বহুদূর
আমার হৃদের সে অত্যুজ্জল নূর।

ধুলো জমে শেষের পাতায়
নিমন্ত্রিত প্রণয় খাতায়
সবিশেষে হৃদয় বন্ধে গুলিবিদ্ধে
তালা ঝোলে অনুমোদন পত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *