প্রিয়তমা


রানা সোহেল মেঘদূত

কতটা শুকাবে রক্ত
রাজপথ তার রাখেনা হিসাব,,
কতটা চ্যাপটা হবে গোলাপ খাতা তার রাখেনা হিসাব।
স্মৃতির মিনারে জমে থাকে রক্ত গোলাপ,
হাজার শব্দে মৌণমিছিল।
কতটা প্রাণ উন্মাদ হয়
হিসাব তার রাখেনা জনতা,,
কত শব্দ কবিতা হবে
হিসাব তার রাখেনা ইতিহাস।
উচ্ছল মিছিল প্রাণ কবিতা
হয়ে উঠে ইতিহাসে।
বাংলায় জ্বলে উঠা আগুন ফুলকিতে গানের ঝংকার।
ফাগুনের আগুনে জাগে মহাকাল সেই কবিতায়।
কতটা আগুন লেগেছিলো উড়নায়,
বালিকা তার রাখেনা খেয়াল।
কতটা রক্তে ভিজেছিলো শার্ট
বালক তার রাখেনা খেয়াল।
চোখে বালিকার স্বপ্নের আগুন
বুকে বালকের দ্রোহের আগুন।
এভাবেই বারুদে দগ্ধ
বাংলার কালো বর্নমালায়
ভালোবাসার চিঠিতে প্রাণ দিতে এসেছি আজ,
ভালোবাসার গন্ধে
স্বয়ম্ভূ অনুভবে,
তোমাকে লিখছি সুগন্ধী বাংলায়
প্রিয়তমা সম্ভোধনে।
যে ভাষায় ভালোবাসার গল্পগুলো
কৃষ্ণচূড়া কিংবা কাঠগোলাপের
নির্যাসে মতিত।
পড়ো,,,
এ গল্পের পরতে পরতে
তোমারই নাম গাই
বাংলার গন্ধে মাতাল আমি
আমি একুশের দাবানল,
আমি একুশ বসন্তের রক্তলালে
চির তরুনের ছবি।
তোমার জন্য প্রেমিকের ভালোবাসার পসরা সাজিয়েছি
শহীদ বেদীমূলে,,,
অ আ ক খ
অক্ষরগুলো যখন আমার হাতে মালা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *