আগল জুড়ে হাসি

কাজী.এস.আর.রাশিদা

আগল জুড়ে হাসি থাকুক
স্পর্শে থাকুক মায়া;
দুই মেরুতে দুজন হলেও
যেন আপন ছায়া।

আদুরে চাঁদ আদর মাখে
বাঁজায় প্রণয় বাঁশি;
চাঁদের কোলে আঁধার যেন
তবু মায়ার হাসি।

পাঁজর ভাঙে দ্রোহের গানে
বিভীষিকার সুরে;
তবু থাকুক মায়ায় হাসি
আগলখানি জুড়ে।

মিষ্টি বোলে স্নেহের কোলে
নুইয়ে দিয়ে মাথা;
শীতল পরশ বিলি কাটুক
শান্তি থাকুক গাঁথা।

অসহায় সেই চাঁদ বদনে
আগলে থাকুক হাসি;
ভালোবাসার নকশি কাঁথায়
যেন বারোমাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *