তোমার প্রতি কবে প্রেম জন্মেছিল

পৃথিবীতে “প্রেমের” কবে জন্ম হয়েছিল তা আমি সঠিক জানি না। তবে ৪৫৪ কোটি বছর (৪.৫৪ বিলিয়ন বছর) আগে ধূলিকণা ও গ্যাস থেকে পৃথিবীর জন্ম হয়েছিল।

সম্ভবত তোমার প্রতি আমার প্রেম জন্মেছিল পৃথিবী জন্মের আগে থেকে-ই।

তুমি (Spirituality) আধ্যাত্মিকতা বিশ্বাস করো? আমি করি।

পৃথিবীর এ-গণ্ডিতে কেবল তোমার আমার প্রেম সীমাবদ্ধ নয়। পৃথিবী সৃষ্টির আগ-মুহুর্ত থেকে তোমার প্রতি আমার প্রেম (Soulmate) সৃষ্টি হয়েছিল তথা, পৃথিবী যখন অক্সিজেন ফুরিয়ে ফেলবে সূর্য (Red Giant) তারকায় পরিণত হবে, সমুদ্রের পানি বাষ্পীভূত হতে শুরু করবে। সূর্যের বিবর্তনের সাথে_সাথে পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না তখনও তোমার প্রতি আমার প্রেম থাকবে।

তোমার, আমার দৈহিক কিংবা মানসিক দূরত্ব থাকলেও প্রেমের দূরত্ব বিন্দুমাত্র নেই।

হয়তো পৃথিবীতে একদিন তুমি-আমি থাকব না তবে আমাদের প্রেম থেকে যাবে। প্রেম হচ্ছে অবিনশ্বর__ঐশ্বরিক “Immortal Divine Love” প্রেম কখনও বৈষয়িক দহন (Combustion) হয় না।
প্রেম হতে হয় অবিনাস।

লেখা: সাকিব আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *