নিশিতে দুটি চোখ

নূরমোহাম্মদ মেহেদী

আমি দেখেছি নিশি রাতে দুটি নিষ্পলক চোখ যেন অপূর্ব ঐশ্বর্যের স্নিগ্ধ মুখের অবয়ব—-নিবদ্ধ দুটি হৃদয়ের গভীর হতে কড়া নারে ছবির মানুষ এত সুন্দর হয়, যেন জীবন্ত কলরব।

অপেক্ষা হয় না শেষ, প্রতিটি লগ্ন যায় হৃদয়ে আচর দিয়ে

কত বসন্তের লগ্ন পেরিয়ে দিবস রজনী তটরেখা ছুঁয়ে, তুমি আমা হতে কতইনা দূরত্বে, তবুও যেন দূরে নয় আমি রোজ হারিয়ে যাই তোমার চোখের থুলিতে।

তোমার তুলতুলে নরম ভ্রু, আদরে আদরে চোখের পাঁপড়ি

চক্ষু মনির শয়নে দিন-রজনী আপন প্রতিচ্ছবি আঁকে, আমার চক্ষু নিবাসে তোমারে দেখেছি নতুন রুপ, ওগো ভীনদেশী যাযাবর, তোমার চোখের দৃষ্টিতে প্রতিদিন শত সহস্র কাব্য রচনা হয়।

অবশেষে আমি বহু প্রতিকূলতাকে জয় করে জয় পরাজয়ের ফলশ্রুতিতে পুনরুত্থানে—

তোমার ওই দুটি চোখের সাগরে বেঁধেছি নোঙর, পৃষ্ঠভূমির বালুচরে যত্নে আজো রেখেছি তোমার স্মৃতি চিহ্ন

তুমি এই শতাব্দীর মাঝে আমার প্রিয় কালো ভ্রমর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *