একদিন


রানা সোহেল

হবে হয়তো একদিন ভোর
হবে হয়তো মুক্তদিন তোর।
হবে হবে একদিন
চেতনার গান,
আমি হয়তো ভীরু
সাহস হোক আমার সন্তান।

এখন অন্ধকার
হয়তো সব নষ্ঠদের,
এখন বিভীষিকা
হয়তো ঝান্ডা ভ্রষ্টদের।
একদিন ঘোর কেটে গেলে
আসবে সুদিন বহমান।
আমি হয়তো ভীরু
সাহস হোক আমার সন্তান।

এই সব বিভৎস
মহাকাল জ্বলছে জ্বলুক,
এই সব রক্তলাশ
হাহাকারে বিপন্ন ভূলোক।
হয়তো ডাকবে কেউ-জাগো
আশাবাদে মুক্তির সোপান,
আমি হয়তো ভীরু
সাহস হোক আমার সন্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *