ভালোবাসি খুব

কাজী.এস.আর.রাশিদা

দেখে মন চুপ-ভালোবাসি খুব
ঝলসানো চোখে জল;
ভালোবাসা দেবে- নীহারিকা ভেবে
ওঠেছিল প্রেমো ঢল।

খুঁজি ফিরে চাই-মেলেছিল ঠাঁই
আঁখিতে আঁখিতে হেসে;
মায়ার সে স্বরে-গিয়েছিল ভরে
হৃদয় জোয়ার ভেসে।

উর্বশী গাঁয়ে-হাঁটে খোলা পায়ে
এলো চুলে খায় দোল;
কালো কালো কেশে-পাগলের বেশে
উচ্ছ্বাসে তোলে বোল।

সবুজ শাড়িতে-মৃদুল আড়িতে
হাসে প্রকৃতির কোল;
নুয়ে পড়ে ঘাসে-মাটির সুবাসে
কুড়িয়ে নিয়েছে নোল।

পাহারার হাসি-ছিলো বারোমাসি
তবে কেন নামে শোক?
যোজন এ দূরে – হৃদয় যে পুড়ে
নোনাজলে ভিজে চোখ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *