তৃষ্ণা

চৌধুরী রুহাশ জল বেয়ে নামে রোদ্দুর,হাওয়ার কোলে মেঘ হাসে,অনুভবের অনুবাদে সমুদ্দুর ঘুমায়—অভিযোগের ডাকবাক্সে জমে পুরনো বৃক্ষের শেকড়…আমাদের পায়ের শহরে কিছু বৃত্তকার মুখ হেঁটে যায়,ঝুল বারান্দার সহস্র চোখের তৃষ্ণায়…একদিন একইভাবে এখানে আলো আঁধারের অভিমান ছিল,রাস্তার মোড়ে দাঁড়িয়ে কেউ কারো নাম ধরে…


















