বাংলা পত্রকে শুভেচ্ছা বার্তা

বাংলা পত্রের পথচলা শুভ হোক। এই পত্রটি পুরনো এবং নতুন কবি-লেখকদের লেখনি প্রচারের যুগোপযোগী একটি বাহন হয়ে উঠুক। আদর্শবান লেখকদের জ্ঞানের বিস্তার হোক এই সাময়িকীর মাধ্যমেই। যে জ্ঞান বিশুদ্ধ এবং যে জ্ঞান মানুষকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করে। এই পত্রের মাধ্যমে লেখকের সে জ্ঞানের আলোক রশ্মি ছড়িয়ে পড়ুক পুরো পৃথিবীব্যাপী। দেশ-বিদেশের বাঙালি লেখক এবং পাঠকদের লেখন-পঠনের মধ্য দিয়ে প্রতিটি জ্ঞানপিপাসু মানুষ উপকৃত হোক। এবং তাঁদের লেখার ভেতর দিয়ে উঠে আসুক সামাজিক এবং জাতীয় বিভিন্ন সমস্যা ও সেগুলো থেকে উত্তরণের উপায়।

বাংলাপত্র বহুবিধ তথ্য ও তত্ত্ব প্রচারের মাধ্যমে আদর্শ ও কল্যাণমূখী ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র গঠনে ভূমিকা রাখুক এই কামনা করি। বর্তমান ডিজিটাল প্রচার মাধ্যমের এই যুগে সংবাদপত্র কিংবা প্রচার মাধ্যমের অভাব নেই। কিন্তু সত্য,বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল প্রচার মাধ্যমের সংখ্যা অতি নগণ্যই বলা চলে। বাংলাপত্র সাময়িকী হিসেবে বস্তুনিষ্ঠ ও সত্য তথ্য-উপাত্ত প্রচারের মাধ্যমে ভালো একটি অবস্থানে পৌঁছে যাবে সেই প্রত্যাশা রাখি। সর্বোপরি বাংলাপত্র সাময়িকীর প্রতিষ্ঠাতার সৎ উদ্দেশ্যগুলো সফল হোক এই কামনা করছি।

আসিফ মোল্লা

লেখক : বাংলা বিভাগ শিক্ষার্থী, (সরকারি বাঙলা কলেজ, ঢাকা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *