দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের নতুন নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী জাতীয় পর্যায়ের কার্যক্রম পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

স্মারকে উল্লেখ করা হয়েছে, ৪ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা অনুসরণ করে প্রতিদিনের কার্যক্রমের তথ্য ই-মেইল (jahida.net@gmail.com) ঠিকানায় পাঠানো হবে।

উক্ত তথ্যের মধ্যে থাকবে উপজেলা, থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ উপজেলা, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসারসহ অন্যান্য তথ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *