জানাজার নামাজে সুরা ফাতেহা পড়া কি জরুরি?

জানাজার নামাজে সুরা ফাতেহা পড়া কি জরুরি?

প্রশ্ন: জানাজার নামাজে সুরা ফাতেহা পড়া কি জরুরি? সুরা ফাতেহা না পড়লে কি জানাজার নামাজ হবে না?

উত্তর: হানাফি মাজহাবে জানাজার নামাজে সুরা ফাতেহা পড়া জরুরি নয়। কারণ জানাজার নামাজে কেরাত পড়ার নিয়ম নেই, বরং হামদ-সানা, দরুদ ও দোয়া পড়তে হয়।

আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত যখন তোমরা মৃতের জন্য জানাজার নামাজ পড়, তখন ইখলাসের সঙ্গে দোয়া কর। (সুনানে আবু দাউদ: ৩২০১)

হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত তাকে জানাজার নামাজে কেরাতের ব্যাপারে জিজ্ঞাসা করা হল। তখন তিনি জবাবে বললেন, রাসুল (সা.) আমাদের জন্য জানাজার নামাজে পড়ার জন্য কোনো বিশেষ দোয়া বা কেরাত নির্ধারণ করে দেননি। যখন ইমাম তাকবির বলবেন, তখন আপনারাও তাকবির বলুন আর উত্তম দোয়া বাছাই করে নিন। (বাদায়েউস সানায়ে: ১/৩১৩)

চতুর্থ ও সর্বশেষ তাকবিরের পর সালাম ফেরানোর মাধ্যমে জানাজার নামাজ শেষ করুন। চতুর্থ তাকবিরের পর কোনো দোয়া-দরুদ পড়ার নিয়ম নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *