নাটোর নার্সিং ইনস্টিটিউটে শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ


নাটোরে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দ্রুতই প্রিন্সিপাল নিয়োগসহ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে শহরের কান্দিভিটা এলাকায় অবস্থিত নার্সিং ইনস্টিটিউটটি পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান।

পরিদর্শন শেষে তিনি বলেন, “নাসিং ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্স চালুর বিষয়টি অনুমোদিত আছে। এখন বিএসসি কোর্সের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নেওয়ার চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস মেশিন কেনাসহ চিকিৎসক, জনবল সংকট ও আইসিউ সংকট দূর করা হবে।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান ২৫০ শয্যাবিশিষ্ট নাটোর আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *