তথ্য সংরক্ষণে নতুন প্রযুক্তি


তথ্য সংরক্ষণের যুগান্তকারী প্রযুক্তি তৈরি করেছে যুক্তরাজ্যের স্টার্টআপ স্ফোটোনিক্স। ফিউজড সিলিকা কাচের তৈরি ‘৫ডি মেমোরি ক্রিস্টাল’ আকৃতিতে মাত্র ৫ ইঞ্চি। অথচ এর মধ্যে সংরক্ষণ করা যায় ৩৬০ টেরাবাইট ডেটা। ক্রিস্টালে সংরক্ষিত তথ্য নিরাপদে থাকবে অন্তত ১৩.৮ বিলিয়ন বছর।

ফেমটোসেকেন্ড লেজার এচিংয়ের মাধ্যমে এই ক্রিস্টালে তথ্য সংরক্ষণ করা হয়। স্ফোটোনিক্সের এনকোডিং সিস্টেমে ত্রিমাত্রিক কো-অর্ডিনেটের পাশাপাশি ন্যানোস্ট্রাকচারের বিন্যাস (orientation) এবং এচিংয়ের তীব্রতা (intensity) ব্যবহৃত হয়, ফলে একে বলা হচ্ছে ৫ডি এনকোডিং। বর্তমানে মাত্র ৪ মেগাবিট গতিতে রাইট এবং ৩০ মেগাবিট গতিতে তথ্য রিড করা যায়, যা যথেষ্ট নয়। আগামী চার বছরের মধ্যে সেটি ৫০০ মেগাবিটে উন্নীত করা হবে বলে জানিয়েছে স্ফোটোনিক্স।

বর্তমানে ডেটাসেন্টারে ব্যবহৃত হয় ম্যাগনেটিক টেপ এবং ৩ডি সিলিকা ক্রিস্টাল। স্ফোটোনিক্স আশা করছে দ্রুতই এ দুটি প্রযুক্তিকে পেছনে ফেলে এগিয়ে যাবে ৫ডি ক্রিস্টাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *