পঙ্গুস্তিত্ব

উড়নচণ্ডী (সাঈদী বোরহান)

একবিংশ শতাব্দীর চপলমতি যুগে আমার জন্ম;
এই পঙ্গু, অনার্য টিকটক প্রজন্ম।
আমি ব্রাহ্মণ; আমার এলিট সোসাইটি—
আমি নিপিড়ীত শূদ্র; তবু রাখছি পরিপাটি।
আমার নেই কোনো সিভিক্স সেন্স; অপরাজনীতি।
রাঘববোয়াল; সুদে আবৃত আমার অর্থনীতি।
আমি বুঝি না খাঁটি বাংলা শব্দের মর্ম—
পশ্চিমা অপসংস্কৃতি অনুসরণ করাই আমার কর্ম।
ধর্মজ্ঞান নেই; আমিও প্রগতিশীল!
ইজ্জতের বালাই নেই; তবু আমি সুশীল!
প্রেম নয় আমি গতানুগতিক রিলেশনশিপে বিশ্বাসী;
স্রোতে গা ভাসিয়ে চলছে আমারও প্রিয়সী।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *