আমার আসলে তোমারেই লাগবো। তোমারে মানে তোমারেই! তোমারে ছাড়া আর কারো ভালোবাসা
আমি কোনকালেই চাই না।
আমি খালি তোমারেই কইতে চাই আমার যাবতীয় গোপন দুঃখ, প্রিয় ঋতু শীতেও কেন মন খারাপ থাকে, কেন কারণ ছাড়াই হুটহাট বিষণ্নতার ভারে ভইরা ওঠে নজুক হৃদয়। আমি আমার বেবাক স্বপ্ন নিয়ে আর কারও লগে কথা কইতে চাই না।
আমি আমার ভুল দিকটা, অন্ধকার দিকটা, ভঙ্গুর দিকটা, বোকা দিকটা তোমারে ছাড়া আর কাউকে দেখাতে চাই না।
আমি কারও লগে বাইতে চাইনা স্বপ্নে সিড়ি,
কারও লগে বুনতে চাই না ঘর অথবা সংসার,
কারও লগে কল্পনাও করবার চাই না আমার বর্তমান কিংবা ভবিষ্যৎ;
আমার সমস্ত না চাওয়ার বিপরীতে যা-কিছু চাই
তার সবটাই তোমার লগে, খালি তোমার লগেই।
আমার আসলে তোমারে চাই, আমার তোমারেই লাগবো। এমন না যে তোমারে ছাড়া আমার কাছে আর কোনো বিকল্প নেই।
না…
আমার একপাশে যদি পুরা তামাম দুনিয়া রাইখা দেওয়া হয়,
আর অন্যপাশে তুমি
তাইলেও
চোখ বন্ধ কইরা আমি
তোমারেই বাইছা নিবো;
তোমারেই…
লেখা – আরিফ হুসাইন









