স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল প্রমোশন অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৯ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৯ ডিসেম্বর থেকেই শুরু হয়েছে চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি; 

পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।

কর্মক্ষেত্র: অফিসে।

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।

আবেদনের যোগ্যতা-

*যেকোনো বিষয়ে স্নাতক (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান) ডিগ্রি থাকতে হবে;

*ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। 

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ জানুয়ারি ২০২৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *